তব দক্ষিণ হাতের পরশ কর নি সমর্পণ। লেখে আর মোছে তব আলো ছায়া ভাবনার প্রাঙ্গণে খনে খনে আলিপন। বৈশাখে কৃশ নদী পূর্ণ স্রোতের প্রসাদ না দিল যদি শুধু কুণ্ঠিত বিশীর্ণ ধারা তীরের প্রান্তে জাগালো পিয়াসি মন। যতটুকু পাই ভীরু বাসনার অঞ্জলিতে নাই বা উচ্ছলিল, সারা দিবসের দৈন্যের শেষে সঞ্চয় সে যে সারা জীবনের স্বপ্নের আয়োজন।
এক হাতে ওর কৃপাণ আছে আর এক হাতে হার। ও যে ভেঙেছে তোর দ্বার। আসে নি ও ভিক্ষা নিতে, লড়াই করে নেবে জিতে পরানটি তোমার। ও যে ভেঙেছে তোর দ্বার। মরণেরি পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে, ও যে আসছে বীরের সাজে। আধেক নিয়ে ফিরবে না রে, যা আছে সব একেবারে করবে অধিকার। ও যে ভেঙেছে তোর দ্বার।