IT HAS FALLEN upon me, the service of thy singer. In my songs I have voiced thy spring flowers, and given rhythm to thy rustling leaves. I have sung into the hush of thy night and peace of thy morning. The thrill of the first summer rains has passed into my tunes, and the waving of the autumn harvest. Let not my song cease at last, my Master, when thou breakest my heart to come into my house, but let it burst into thy welcome.
মনে পড়ে, ছেলেবেলায় যে বই পেতুম হাতে ঝুঁকে পড়ে যেতুম পড়ে তাহার পাতে পাতে। কিছু বুঝি, নাই বা কিছু বুঝি, কিছু না হোক পুঁজি, হিসাব কিছু না থাক্ নিয়ে লাভ অথবা ক্ষতি, অল্প তাহার অর্থ ছিল, বাকি তাহার গতি। মনের উপর ঝরনা যেন চলেছে পথ খুঁড়ি, কতক জলের ধারা আবার কতক পাথর নুড়ি। সব জড়িয়ে ক্রমে ক্রমে আপন চলার বেগে পূর্ণ হয়ে নদী ওঠে জেগে। শক্ত সহজ এ সংসারটা যাহার লেখা বই হালকা ক'রে বুঝিয়ে সে দেয় কই। বুঝছি যত খুজছি তত, বুঝছি নে আর ততই-- কিছু বা হাঁ, কিছু বা না, চলছে জীবন স্বতই। কৃত্তিবাসী রামায়ণ সে বটতলাতে ছাপা, দিদিমায়ের বালিশ-তলায় চাপা। আলগা মলিন পাতাগুলি, দাগি তাহার মলাট দিদিমায়ের মতোই যেন বলি-পড়া ললাট। মায়ের ঘরের চৌকাঠেতে বারান্দার এক কোণে দিন-ফুরানো ক্ষীণ আলোতে পড়েছি একমনে। অনেক কথা হয় নি তখন বোঝা, যেটুকু তার বুঝেছিলাম মোট কথাটা সোজা-- ভালোমন্দে লড়াই অনিঃশেষ, প্রকাণ্ড তার ভালোবাসা, প্রচণ্ড তার দ্বেষ। বিপরীতের মল্লযুদ্ধ ইতিহাসের রূপ সামনে এল, রইনু বসে চুপ। শুরু হতে এইটে গেল বোঝা, হয়তো বা এক বাঁধা রাস্তা কোথাও আছে সোজা, যখন-তখন হঠাৎ সে যায় ঠেকে, আন্দাজে যায় ঠিকানাটা বিষম এঁকেবেঁকে। সব-জানা দেশ এ নয় কভু, তাই তো তেপান্তরে রাজপুত্তুর ছোটায় ঘোড়া না-জানা কার তরে। সদাগরের পুত্র সেও যায় অজানার পার খোঁজ নিতে কোন্ সাত-রাজা-ধন গোপন মানিকটার। কোটালপুত্র খোঁজে এমন গুহায়-থাকা চোর যাকে ধরলে সকল চুরির কাটবে বাঁধন-ডোর।
আমি একাকিনী যবে চলি রাজপথে নব অভিসারসাজে, নিশীথে নীরব নিখিল ভুবন, না গাহে বিহগ, না চলে পবন, মৌন সকল পৌর ভবন সুপ্তনগরমাঝে-- শুধু আমার নূপুর আমারি চরণে বিমরি বিমরি বাজে। অধীর মুখর শুনিয়া সে স্বর পদে পদে মরি লাজে। আমি চরণশব্দ শুনিব বলিয়া বসি বাতায়নকাছে-- অনিমেষ তারা নিবিড় নিশায়, লহরীর লেশ নাহি যমুনায়, জনহীন পথ আঁধারে মিশায়, পাতাটি কাঁপে না গাছে-- শুধু আমারি উরসে আমারি হৃদয় উলসি বিলসি নাচে। উতলা পাগল করে কলরোল, বাঁধন টুটিলে বাঁচে। আমি কুসুমশয়নে মিলাই শরমে, মধুর মিলনরাতি-- স্তব্ধ যামিনী ঢাকে চারিধার, নির্বাণ দীপ, রুদ্ধ দুয়ার, শ্রাবণগগন করে হাহাকার তিমিরশয়ন পাতি-- শুধু আমার মানিক আমারি বক্ষে জ্বালায়ে রেখেছে বাতি। কোথায় লুকাই, কেমনে নিবাই নিলাজ ভূষণভাতি। আমি আমার গোপন মরমের কথা রেখেছি মরমতলে। মলয় কহিছে আপন কাহিনী, কোকিল গাহিছে আপন রাগিণী, নদী বহি চলে কাঁদি একাকিনী আপনার কলকলে-- শুধু আমার কোলের আমারি বীণাটি গীতঝংকারছলে যে কথা যখন করিব গোপন সে কথা তখনি বলে।