AGE AFTER AGE, hast Thou, O Lord, sent Thy messengers into this pitiless world, who have left their word: 'Forgive all. Love all. Cleanse your hearts from the blood-red stains of hatred.' Adorable are they, ever to be remembered; yet from the outer door have I turned them away to-day-this evil daywith unmeaning salutation. Have I not seen secret malignance strike down the helpless under the cover of hypocritical night? Have I not heard the silenced voice of Justice weeping in solitude at might's defiant outrages? Have I not seen in what agony reckless youth, running mad, has vainly shattered its life against insensitive rocks? Choked is my voice, mute are my songs to-day, and darkly my world lies imprisoned in a dismal dream; and I ask Thee, O Lord, in tears: 'Hast Thou Thyself forgiven, hast even Thou loved those who are poisoning Thy air, and blotting out Thy light?'
যে পলায়নের অসীম তরণী বাহিছে সূর্যতারা সেই পলায়নে দিবসরজনী ছুটেছ গঙ্গাধারা। চিরধাবমান নিখিলবিশ্ব এ পলায়নের বিপুল দৃশ্য, এই পলায়নে ভূত ভবিষ্য দীক্ষিছে ধরণীরে। জলের ছায়া সে দ্রুততালে বয়, কঠিন ছায়া সে ওই লোকালয়, একই প্রলয়ের বিভিন্ন লয় স্থিরে আর অস্থিরে। সৃষ্টি যখন আছিল নবীন নবীনতা নিয়ে এলে, ছেলেমানুষির স্রোতে নিশিদিন চল অকারণ খেলে। লীলাছলে তুমি চিরপথহারা, বন্ধনহীন নৃত্যের ধারা, তোমার কুলেতে সীমা দিয়ে কারা বাঁধন গড়িছে মিছে। আবাঁধা ছন্দে হেসে যাও সরি পাথরের মুঠি শিথিলিত করি, বাঁধাছন্দের নগরনগরী ধুলায় মিলায় পিছে। অচঞ্চলের অমৃত বরিষে চঞ্চলতার নাচে, বিশ্বলীলা তো দেখি কেবলি সে নেই নেই ক'রে আছে। ভিত ফেঁদে যারা তুলিছে দেয়াল তারা বিধাতার মানে না খেয়াল, তারা বুঝিল না-- অনন্তকাল অচির কালেরই মেলা। বিজয়তোরণ গাঁথে তারা যত আপনার ভারে ভেঙে পড়ে তত, খেলা করে কাল বালকের মতো লয়ে তার ভাঙা ঢেলা। ওরে মন, তুই চিন্তার টানে বাঁধিস নে আপনারে, এই বিশ্বের সুদূর ভাসানে অনায়াসে ভেসে যা রে। কী গেছে তোমার কী রয়েছে আর নাই ঠাঁই তার হিসাব রাখার, কী ঘটিতে পারে জবাব তাহার নাই বা মিলিল কোনো। ফেলিতে ফেলিতে যাহা ঠেকে হাতে তাই পরশিয়া চলো দিনে রাতে, যে সুর বাজিল মিলাতে মিলাতে তাই কান দিয়ে শোনো। এর বেশি যদি আরো কিছু চাও দুঃখই তাহে মেলে। যেটুকু পেয়েছে তাই যদি পাও তাই নাও, দাও ফেলে। যুগ যুগ ধরি জেনো মহাকাল চলার নেশায় হয়েছে মাতাল, ডুবিছে ভাসিছে আকাশ পাতাল আলোক আঁধার বহি। দাঁড়াবে না কিছু তব আহ্বানে, ফিরিয়া কিছু না চাবে তোমা-পানে, ভেসে যদি যাও যাবে একখানে সকলের সাথে রহি।
I HAVE donned this new robe to-day because my body feels like singing. It is not enough that I am given to my love once and for ever, but out of that I must fashion new gifts every day; and shall I not seem a fresh offering, dressed in a new robe? My heart, like the evening sky, has its endless passion for colour, and therefore I change my veils, which have now the green of the cool young grass and now that of the winter rice. To-day my robe is tinted with the rain-rimmed blue of the sky. It brings to my limbs the colour of the boundless, the colour of the oversea hills; and it carries in its folds the delight of summer clouds flying in the wind.