লেখন আমার ম্লান হয়ে আসে অক্ষরে এখন গোপনে ফুটিয়া উঠিছে, অন্তরে। অনাহত বাণী মনে তুলে নিয়ে রেখো তারে তব স্মরণে স্থায়ী হয়ে যাবে যখন সে বাণী তরিয়া যাইবে মরণে।
খাতাভরা পাতা তুমি ভোজে দিলে পেতে আমারে ধরেছ এসে দিতে হবে খেতে। ভাঁড়ার হয়েছে খালি; দই আর জলে মিশোল ক'রে যা হয় কী তাহারে বলে? ক্ষুধিতেরে ফাঁকি দেওয়া ছিল না ব্যবসা, বিধাতা দিয়েছে ফাঁকি তাই এই দশা।