ওকালতি ব্যবসায়ে ক্রমশই তার জমেছিল একদিন মস্ত পসার। ভাগ্যটা ঘাটে ঘাটে কী করিয়া শেষে একদা জজের পদে ঠেকেছিল এসে। সদাই বাড়িতে তার মহা ধুমধাম, মুখে মুখে চারি দিকে রটে গেছে নাম। আজ সে তো কালীনাথ, আগে ছিল কেলে-- কাউকে ফাঁসিতে দেয় কাউকে বা জেলে। ক্লাসে ছিল একদিন একেবারে নিচু, মাস্টার বলতেন হবে নাকো কিছু। সব চেয়ে বোকারাম, সব চেয়ে হাঁদা-- দুষ্টুমি বুদ্ধিটা ছিল তার সাধা! ক্লাসে ছিল বিখ্যাত তারি দৃষ্টান্ত, সেই ইতিহাস তার সকলেই জানত। একদিন দেখা গেল ছুটির বিকালে ফলে ভরা আম গাছে একা বসি ডালে কামড় লাগাতেছিল পাকা পাকা আমে-- ডাক পাড়ে মাস্টার, কিছুতে না নামে। আম পেড়ে খেতে তোরে করেছি বারণ, সে কথা শুনিস নে যে বল্ কী কারণ। কালু বলে, পেড়ে আমি খাই নে তো তাই, ডালে ব'সে ব'সে ফল ক'ষে কামড়াই। মাস্টার বলে তারে, আয় তুই নাবি-- যত ফল খেয়েছিস তত চড় খাবি! কালু বলে, পালিয়াছি গুরুর আদেশ এই শাস্তিই যদি হয় তার শেষ, তা হলে তো ভালো নয় পড়াশুনা করা-- গুরুর বচন শুনে চড় খেয়ে মরা।
COME TO MY garden walk, my love. Pass by the fervid flowers that press themselves on your sight. Pass them by, stopping at some chance joy, that like a sudden wonder of sunset illumines, yet eludes. For love's gift is shy, it never tells its name, it flits across the shade, spreading a shiver of joy along the dust. Overtake it or miss it for ever. But a gift that can be grasped is merely a frail flower, or a lamp with a flame that will flicker.
ঠাকুর, তব পায়ে নমোনমঃ, পাপিষ্ঠ এই অক্ষমেরে ক্ষম, আজ বসন্তে বিনয় রাখো মম বন্ধ করো শ্রীমদ্ভাগবত। শাস্ত্র যদি নেহাত পড়তে হবে গীত-গোবিন্দ খোলা হোক-না তবে। শপথ মম, বোলো না এই ভবে জীবনখানা শুধুই স্বপ্নবৎ। একটা দিনের সন্ধি করিয়াছি, বন্ধ আছে যমরাজের সমর-- আজকে শুধু এক বেলারই তরে আমরা দোঁহে অমর দোঁহে অমর। স্বয়ং যদি আসেন আজি দ্বারে মান্ব নাকো রাজার দারোগারে-- কেল্লা হতে ফৌজ সারে সারে দাঁড়ায় যদি, ওঁচায় ছোরা-ছুরি, বলব, "রে ভাই, বেজার কোরো নাকো, গোল হতেছে, একটু থেমে থাকো, কৃপাণ-খোলা শিশুর খেলা রাখো খ্যাপার মতো কামান-ছোঁড়াছুঁড়ি। একটুখানি সরে গিয়ে করো সঙের মতো সঙিন ঝম-ঝমর। আজকে শুধু এক বেলারই তরে আমরা দোঁহে অমর দোঁহে অমর।' বন্ধুজনে যদি পুণ্যফলে করেন দয়া, আসেন দলে দলে, গলায় বস্ত্র কব নয়নজলে, "ভাগ্য নামে অতিবর্ষা-সম! এক দিনেতে অধিক মেশামেশি শ্রান্তি বড়োই আনে শেষাশেষি, জান তো ভাই, দুটি প্রাণীর বেশি এ কুলায়ে কুলায় নাকো মম। ফাগুন-মাসে ঘরের টানাটানি-- অনেক চাঁপা, অনেকগুলি ভ্রমর । ক্ষুদ্র আমার এই অমরাবতী-- আমরা দুটি অমর, দুটি অমর।'