সহসা ডালপালা তোর উতলা-যে ও চাঁপা, ও করবী! কারে তুই দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥ কোন্ সুরের মাতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে ও চাঁপা, ও করবী! কার নাচনের নূপুর বাজে জানি না যে॥ তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে। কোন্ অজানার ধেয়ান তোমার মনে জাগে। কোন্ রঙের মাতন উঠল দুলে ফুলে ফুলে ও চাঁপা, ও করবী! কে সাজালে রঙিন সাজে জানি না যে॥
যদি কেহ নাহি চায়, আমি লইব, তোমার সকল দুখ আমি সহিব। আমার হৃদয় মন, সব দিব বিসর্জন, তোমার হৃদয়-ভার আমি বহিব। ভুল-ভাঙা দিবালোকে, চাহিব তোমার চোখে, প্রশান্ত সুখের কথা আমি কহিব।