মনে যে আশা লয়ে এসেছি হল না, হল না হে। ওই মুখপানে চেয়ে ফিরিনু লুকাতে আঁখিজল, বেদনা রহিল মনে মনে॥ তুমি কেন হেসে চাও, হেসে যাও হে, আমি কেন কেঁদে ফিরি-- কেন আমি কম্পিত হৃদয়খানি, কেন যাও দূরে না দেখে॥
ঘরেতে ভ্রমর এল গুন্গুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে॥ আলোতে কোন্ গগনে মাধবী জাগল বনে, এল সেই ফুল-জাগানোর খবর নিয়ে। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে। কেমনে রহি ঘরে, মন যে কেমন করে, কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে। কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে, বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে। আমারে কার কথা সে যায় শুনিয়ে॥