যাহা পাও তাই লও, হাসিমুখে ফিরে যাও। কারে চাও, কেন চাও-- তোমার আশা কে পূরাতে পারে॥ সবে চায়, কেবা পায় সংসার চ'লে যায়-- যে বা হাসে, যে বা কাঁদে, যে বা প'ড়ে থাকে দ্বারে॥
এ কেমন হল মন আমার ! কী ভাব এ যে কিছুই বুঝিতে যে পারি নে। পাষাণহৃদয় গলিল কেন রে ! কেন আজি আঁখিজল দেখা দিল নয়নে ! কী মায়া এ জানে গো , পাষাণের বাঁধ এ যে টুটিল , সব ভেসে গেল গো , সব ভেসে গেল গো– মরুভূমি ডুবে গেল করুণার প্লাবনে।।