Stray Birds
(WHILE THE glass lamp rebukes the earthen)
53
WHILE THE glass lamp rebukes the earthen for calling it cousin, the moon rises, and the glass lamp, with a bland smile, calls her,'My dear, dear sister.'
অদৃষ্টের হাতে লেখা সূক্ষ্ম এক রেখা, সেই পথ বয়ে সবে হয় অগ্রসর। কত শত ভাগ্যহীন ঘুরে মরে সারাদিন প্রেম পাইবার আগে মৃত্যু দেয় দেখা, এত দূরে আছে তার প্রাণের দোসর! কখন বা তার চেয়ে ভাগ্য নিরদয়, প্রণয়ী মিলিল যদি--অতি অসময়! "হৃদয়টি?' "দিয়াছি তা!' কান্দিয়া সে কহে, "হাতখানি প্রিয়তম?' "নহে, নহে, নহে!'
আমার যে সব দিতে হবে, সে তো আমি জানি! আমার যত বিত্ত প্রভু,আমার যত বাণী। আমার চোখের চেয়ে-দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা। সব দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয়পত্রপুটে গোপন থেকে তোমার পানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বীণা, হতেছে তার বাঁধা, বাজবে যখন তোমার হবে তোমার সুরে সাধা। সব দিতে হবে। তোমারি আনন্দ আমার দুঃখে সুখে ভ'রে আমার ক'রে নিয়ে তবে নাও যে তোমার ক'রে। আমার ব'লে যা পেয়েছি শুভক্ষণে যবে তোমার ক'রে দেব তখন তারা আমার হবে। সব দিতে হবে।