×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
স্ফুলিঙ্গ
২৫৮
২৫৮ (he bonospoti je bani phutichhe)
হে বনস্পতি, যে বাণী ফুটিছে
পাতায় কুসুমে ডালে,
সেই বাণী মোর অন্তরে আসি
ফুটিতেছে সুরে তালে।
Rendition
Related Topics
বনস্পতি
Verses
কোথা হতে পেলে তুমি অতি পুরাতন
এ যৌবন,
হে তরু প্রবীণ,
প্রতিদিন
জরাকে ঝরাও তুমি কী নিগূঢ় তেজে--
প্রতিদিন আসো তুমি সেজে
সদ্য জীবনের মহিমায়।
প্রাচীনের সমুদ্রসীমায়
নবীন প্রভাত তার অক্লান্ত কিরণে
তোমাতে জাগায় লীলা নিরন্তর শ্যামলে হিরণে।
দিনে দিনে পথিকের দল
ক্লিষ্টপদতল
তব ছায়াবীথি দিয়ে রাত্রি-পানে ধায় নিরুদ্দেশ;
আর তো ফেরে না তারা, যাত্রা করে শেষ।
তোমার নিশ্চল যাত্রা নব নব পল্লব-উদ্গমে,
ঋতুর গতির ভঙ্গে পুষ্পের উদ্যমে।
প্রাণের নির্ঝরলীলা স্তব্ধ রূপান্তরে
দিগন্তরে পুলকিত করে।
তপোবনবালকের মতো
আবৃত্তি করিছ তুমি ফিরে ফিরে অবিরত
সঞ্জীবন-সামমন্ত্র-গাথা।
তোমার পুরানো পাতা
মাটিরে করিছে প্রত্যর্পণ
মাটির যা মর্তধন;
মৃত্যুভার সঁপিছে মৃত্যুরে
মর্মরিত আনন্দের সুরে।
সেইক্ষণে নবকিশলয়
রবিকর হতে করে জয়
প্রচ্ছন্ন আলোক
অমর অশোক
সৃষ্টির প্রথম বাণী;
বায়ু হতে লয় টানি
চিরপ্রবাহিত
নৃত্যের অমৃত।
আরো দেখুন
উৎসর্গ
Verses
শ্রীযুক্ত শ্রীশচন্দ্র মজুমদার
সুহৃৎকরকমলে
আরো দেখুন
43
Verses
মহিষী
তোমার দুটি হাতের সেবা
জানি না মোরে পাঠাল কেবা
যখন হল বেলার অবসান--
দিবস যখন আলোকহারা
তখন এসে সন্ধ্যাতারা
দিয়েছে তারে পরশ-সম্মান।
বিক্রমজিৎ
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.