আমার বোঝা এতই করি ভারী-- তোমার ভার যে বইতে নাহি পারি। আমারি নাম সকল গায়ে লিখা, হয় নি পরা তব নামের টিকা-- তাই তো আমায় দ্বার ছাড়ে না দ্বারী। আমার ঘরে আমিই শুধু থাকি, তোমার ঘরে লও আমারে ডাকি। বাঁচিয়ে রাখি যা-কিছু মোরে আছে তার ভাবনায় প্রাণ তো নাহি বাঁচে-- সব যেন মোর তোমার কাছে হারি।
নিদ্রা-ব্যাপার কেন হবেই অবাধ্য, চোখ-চাওয়া ঘুম হোক মানুষের সাধ্য-- এম.এস্সি বিভাগের ব্রিলিয়ান্ট্ ছাত্র এই নিয়ে সন্ধান করে দিনরাত্র, বাজায় পাড়ার কানে নানাবিধ বাদ্য, চোখ-চাওয়া ঘটে তাহে, নিদ্রার শ্রাদ্ধ।