নানা গান গেয়ে ফিরি নানা লোকালয়; হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়, "তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা। কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা, কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে ভুলাস এ সংসারের সহস্র অলসে।' দিয়েছি উত্তর তাঁরে, "ওগো পক্ককেশ, আমার বীণায় বাজে তাঁহারি আদেশ। যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায় ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায় দিয়েছেন তারি সুর-- সে তাঁহারি দান। সাধ্য নাই নষ্ট করি সে বিচিত্র গান। তব আজ্ঞা রক্ষা করি নাই সে ক্ষমতা, সাধ্য নাই তাঁর আজ্ঞা করিতে অন্যথা।'
I WAS WALKING along a path overgrown with grass, when suddenly I heard from some one behind, 'See if you know me?' I turned round and looked at her and said, I cannot remember your name.' She said, I am that first great Sorrow whom you met when you were young.' Her eyes looked like a morning whose dew is still in the air. I stood silent for some time till I said, 'Have you lost all the great burden of your tears?' She smiled and said nothing. I felt that her tears had had time to learn the language of smiles. 'Once you said,' she whispered, 'that you would cherish your grief for ever.' I blushed and said, 'Yes, but years have passed and I forget.' Then I took her hand in mine and said, 'But you have changed.' 'What was sorrow once has now become peace,' she said.