×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
লেখন
লেখন
লেখন (60)
৬০
৬০
পর্বতমালা আকাশের পানে চাহিয়া না কহে কথা,
অগমের লাগি ওরা ধরণীর স্তম্ভিত ব্যাকুলতা॥
Rendition
Related Topics
তপস্যা
Verses
সূর্য চলেন ধীরে
সন্ন্যাসীবেশে
পশ্চিম নদীতীরে
সন্ধ্যার দেশে
বনপথে প্রান্তরে
লুণ্ঠিত করি
গৈরিক গোধূলির
ম্লান উত্তরী।
পিঠে লুটে পিঙ্গল
মেঘ জটাজূট,
শূন্যে চূর্ণ হ'ল
স্বর্ণমুকুট।
অন্তিম আলো তাঁর
ওই তো হারায়
রক্তিম গগনের
শেষ কিনারায়।
সুদূর বনান্তের
অঞ্জলি-'পরে
দক্ষিণা দিয়ে যান
দক্ষিণ করে।
ক্লান্ত পক্ষীদল
গান নাহি গায়,
নীড়ে-ফেরা কাক শুধু
ডাক দিয়ে যায়।
রজনীগন্ধা শুধু
রচে উপহার
যাত্রার পথে আনি
অর্ঘ্য তাহার।
অন্ধকারের গুহা
সংগীতহীন,
হে তাপস, লীলা তব
সেথা হ'ল লীন।
নিঃস্ব তিমিরঘন
এই সন্ধ্যায়
জানি না বসিবে তুমি
কী তপস্যায়।
রাত্রি হইবে শেষ,
উষা আসি ধীরে
দ্বার খুলি দিবে তব
ধ্যানমন্দিরে।
জাগিবে শক্তি তব
নব উৎসবে,
রিক্ত করিল যাহা
পূর্ণ তা হবে।
ডুবায়ে তিমিরতলে
পুরাতন দিন
হে রবি, করিবে তারে
নিত্য নবীন।
আরো দেখুন
বিরাম
Verses
বিরাম কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
নয়নের অংশ যেন নয়নের পাতা।
আরো দেখুন
92
Verses
মাঠে আছে কাঁচা ধান
কাঁচা হাঁড়ি কুমোর-বাড়ি,
কাঁচা চুলো, ভিজে কাঠ--
পাত পাড়িয়ো না তাড়াতাড়ি।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.