I DREAM OF a star, an island of light, where I shall be born and in the depth of its quickening leisure my life will ripen its works like the ricefield in the autumn sun.
সেই ভালো, প্রতি যুগ আনে না আপন অবসান, সম্পূর্ণ করে না তার গান; অতৃপ্তির দীর্ঘশ্বাস রেখে দিয়ে যায় সে বাতাসে। তাই যবে পরযুগে বাঁশির উচ্ছ্বাসে বেজে ওঠে গানখানি তার মাঝে সুদূরের বাণী কোথায় লুকায়ে থাকে, কী বলে সে বুঝিতে কে পারে; যুগান্তরের ব্যথা প্রত্যহের ব্যথার মাঝারে মিলায় অশ্রুর বাষ্পজল; অতীতের সূর্যাস্তের কাল আপনার সকরুণ বর্ণচ্ছটা মেলে মৃত্যুর ঐশ্বর্য দেয় ঢেলে, নিমেষের বেদনারে করে সুবিপুল। তাই বসন্তের ফুল নাম-ভুলে-যাওয়া প্রেয়সীর নিশ্বাসের হাওয়া যুগান্তর-সাগরের দ্বীপান্তর হতে বহি আনে। যেন কী অজানা ভাষা মিশে যায় প্রণয়ীর কানে পরিচিত ভাষাটির সাথে, মিলনের রাতে।