ওই অমল হাতে রজনী প্রাতে আপনি জ্বাল' এই তো আলো-- এই তো আলো। এই তো প্রভাত, এই তো আকাশ, এই তো পূজার পুষ্পবিকাশ, এই তো বিমল, এই তো মধুর, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো। আঁধার মেঘের বক্ষে জেগে আপনি জ্বাল' এই তো আলো-- এই তো আলো। এই তো ঝঞ্ঝা তড়িৎ-জ্বালা, এই তো দুখের অগ্নিমালা, এই তো মুক্তি, এই তো দীপ্তি, এই তো ভালো-- এই তো আলো-- এই তো আলো।
CLOUDS HEAP upon clouds and it darkens. Ah, love, why dost thou let me wait outside at the door all alone? In the busy moments of the noontide work I am with the crowd, but on this dark lonely day it is only for thee that I hope. If thou showest me not thy face, if thou leavest me wholly aside, I know not how I am to pass these long, rainy hours. I keep gazing on the far away gloom of the sky, and my heart wanders wailing with the restless wind.