দাঁয়েদের গিন্নিটি কিপ্টে সে অতিশয়, পান থেকে চুন গেলে কিছুতে না ক্ষতি সয়। কাঁচকলা-খোষা দিয়ে পচা মহুয়ার ঘিয়ে ছেঁচকি বানিয়ে আনে-- সে কেবল পতি সয়; একটু করলে 'উহুঁ' যদি এক রতি সয়!
কণ্ঠে ভরি নাম নিল, গান নিল মীরা-- কণ্ঠ হতে ফেলে দিল মোতিমালা হীরা। মুখে বাণী শুনি না যে, মনে মনে সুর বাজে, বাজে তার শিরা উপশিরা। শান্তি তার দেহেমনে, শান্তি তার দু নয়নে-- একতারা সংগীতে অধীরা।