যে মিলনে সংসারের সুখদুঃখ সহস্র ধারায় আনন্দসমুদ্র মাঝে দ্বন্দ্ব ভুলে আপনা হারায়, সে মিলন পূর্ণ হোক তোমাদের যুগল জীবনে লহো এই আশীর্বাদ তব শুভদৃষ্টির লগনে।
ইদিলপুরেতে বাস নরহরি শর্মা, হঠাৎ খেয়াল গেল যাবেই সে বর্মা। দেখবে-শুনবে কে যে তাই নিয়ে ভাবনা, রাঁধবে বাড়বে, দেবে গোরুটাকে জাবনা-- সহধর্মিণী নেই, খোঁজে সহধর্মা। গেল তাই খণ্ডালা, গেল তাই অণ্ডালে, মহা রেগে গাল দেয় রেলগাড়ি-চণ্ডালে, সাথি খুঁজে সে বেচারা কী গলদ্ঘর্মা-- বিস্তর ভেবে শেষে গেল সে কোডর্মা।