×
Home
Artists
Verses
Songs
Novels
Stories
Plays
Essays
Others
Login
Login
×
Login
Signup
Email
Password
Forgot your password?
Log in
Or Continue With
Login With
Name
Email
Password
Confirm Password
Register
Or Continue With
Signup With
Home
Verses
Fireflies
98
98 (my love of)
MY LOVE OF to-day finds no home
in the nest deserted by yesterday's love.
Rendition
Related Topics
30
Verses
বৈরাগ্যসাধনে মুক্তি, সে আমার নয়।
অসংখ্যবন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ। এই বসুধার
মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার
তোমার অমৃত ঢালি দিবে অবিরত
নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো
সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায়
জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায়
তোমার মন্দির-মাঝে।
ইন্দ্রিয়ের দ্বার
রুদ্ধ করি যোগাসন,সে নহে আমার।
যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে
তোমার আনন্দ রবে তার মাঝখানে।
মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া,
প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া।
আরো দেখুন
আঁখি পানে যবে আঁখি তুলি
Verses
আঁখি পানে যবে আঁখি তুলি
দুখ জ্বালা সব যাই ভুলি।
অধরে অধরে পরশিয়া
প্রাণমন উঠে হরষিয়া।
মাথা রাখি যবে ওই বুকে
ডুবে যাই আমি মহা সুখে।
যবে বল তুমি, "ভালবাসি',
শুনে শুধু আঁখিজলে ভাসি।
আরো দেখুন
53
Verses
ধরার আঙিনা হতে ওই শোনো
উঠিল আকাশবাণী
অমরলোকের মহিমা দিল যে
মর্ত্যলোকেরে আনি।
সরস্বতীর আসন পাতিল
নীল গগনের মাঝে,
আলোকবীণার সভামণ্ডলে
মানুষের বীণা বাজে।
সুরের প্রবাহ ধায় সুরলোকে,
দূরকে সে নেয় জিনি।
কবিকল্পনা বহিয়া চলিল
অলখ সৌদামিনী।
ভাষারথ ধায় পুবে পশ্চিমে
সূর্যরথের সাথে--
উধাও হইল মানবচিত্ত
স্বর্গের সীমানাতে।
আরো দেখুন
Please
Login
first to submit a rendition.
Click here
for help.