দুঃখের তিমিরে যদি জ্বলে তব মঙ্গল-আলোক তবে তাই হোক। মৃত্যু যদি কাছে আনে তোমার অমৃতময় লোক তবে তাই হোক ॥ পূজার প্রদীপে তব জ্বলে যদি মম দীপ্ত শোক তবে তাই হোক। অশ্রু-আঁখি- 'পরে যদি ফুটে ওঠে তব স্নেহচোখ তবে তাই হোক ॥
আরে , কী এত ভাবনা কিছু তো বুঝি না। সময় বহে যায় যে। কখন্ এনেছি মোরা , এখনো তো হল না। এ কেমন রীতি তব বাহ্ রে। না না হবে না , এ বলি হবে না– অন্য বলির তরে যা রে যা। অন্য বলি এ রাতে কোথা মোরা পাব ! এ কেমন কথা কও , বাহ্ রে।।