আর কি আমি ছাড়ব তোরে । মন দিয়ে মন নাই বা পেলেম, জোর ক’রে রাখিব ধ’রে । শূন্য করে হৃদয়পুরী মন যদি করিলে চুরি তুমিই তবে থাকো সেথায় শূন্য হৃদয় পূর্ণ ক’রে ।।
মিছে ঘুরি এ জগতে কিসের পাকে, মনের বাসনা যত মনেই থাকে। বুঝিয়াছি এ নিখিলে, চাহিলে কিছু না মিলে, এরা, চাহিলে আপন মন গোপনে রাখে। এত লোক আছে কেহ কাছে না ডাকে।