মোরা চলব না । মুকুল ঝরে ঝরুক, মোরা ফলব না ।। সূর্যতারা আগুন ভুগে জ্ব’লে মরুক যুগে যুগে– আমরা যতই পাই-না জ্বালা জ্বলব না ।। বনের শাখা কথা বলে, কথা জাগে সাগরজলে– এই ভুবনে আমরা কিছুই বলব না । কোথা হতে লাগে রে টান, জীবন-জলে ডাকে রে বান– আমরা তো এই প্রাণের টলায় টলব না ।।
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে তখন আপনি এসে দ্বার খুলে দাও, ডাকো তারে ॥ বাহুপাশের কাঙাল সে যে, চলেছে তাই সকল ত্যেজে, কাঁটার পথে ধায় সে তোমার অভিসারে ॥ আমার ব্যথা যখন বাজায় আমায় বাজি সুরে-- সেই গানের টানে পারো না আর রইতে দূরে। লুটিয়ে পড়ে সে গান মম ঝড়ের রাতের পাখি-সম, বাহির হয়ে এসো তুমি অন্ধকারে ॥