ও কি এল, ও কি এল না— বোঝা গেল না,গেল না। ও কি মায়া কি স্বপনছায়া—ও কি ছলনা। ধরা কি পড়ে ও রূপেরই ডোরে। গানেরই তানে কি বাঁধিবে ওরে। ও-যে চিরবিরহেরই সাধনা। ওর বাঁশিতে করুন কি সুর লাগে বিরহমিলনমিলিত রাগে। সুখে কি দুখে ও পাওয়া না-পাওয়া, হৃদয়বনে ও উদাসী হাওয়া— বুঝি শুধু ও পরম কামনা॥ এ কি স্বপ্ন! এ কি মায়া! এ কি প্রমদা! এ কি প্রমদার ছায়া!
দাঁড়াও, মাথা খাও, যেও না সখা। শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়-- কতদিন পরে আজি পেয়েছি দেখা॥ আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না-- শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব। তাও কি হবে না গো, সখা গো! শুধু একবার ফিরে চাও॥