সন্ধ্যা মুখোপাধ্যায়

শুনি ক্ষণে ক্ষণে

শুনি      ক্ষণে ক্ষণে মনে মনে    অতল জলের আহ্বান।
মন       রয় না, রয় না, রয় না ঘরে,    চঞ্চল প্রাণ॥
          ভাসায়ে দিব আপনারে,    ভরা জোয়ারে,
          সকল-ভাবনা-ডুবানো ধারায়    করিব স্নান--
               ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ॥
                    ঢেউ দিয়েছে জলে।
          ঢেউ দিল, ঢেউ দিল,    ঢেউ দিল আমার মর্মতলে।
          এ কী ব্যাকুলতা আজি আকাশে,    এই বাতাসে,
          যেন উতলা অপ্সরীর উত্তরীয়    করে রোমাঞ্চদান--
               দূর সিন্ধুতীরে কার মঞ্জীরে    গুঞ্জরতান॥

রাগ : মূলতান-পিলু

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ মাঘ, ১৩৪২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩১ জানুয়ারি, ১৯৩৬

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ৩১ জানুয়ারি, ১৯৩৬

সন্ধ্যা মুখোপাধ্যায় - অন্যান্য নিবেদন